Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

একটি ইস্যু দিয়ে বাংলাদেশ-ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবেনা: প্রণয় ভার্মা

বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে একটি নির্দিষ্ট ইস্যুর মাধ্যমে মূল্যায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

 ভারতীয় হাইকমিশনারঃ প্রণয় ভার্মা।

মঙ্গলবার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে এ বক্তব্য দেন। হাইকমিশনার বলেছেন, "আমাদের আলোচনা চলমান থাকবে এবং আজকের বৈঠক তারই একটি অংশ। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট সম্পর্ক বিদ্যমান রয়েছে। একটি নির্দিষ্ট ইস্যু থেকে সম্পর্কের মূল্যায়ন করা সম্ভব নয়, কারণ আমাদের মধ্যে পরস্পর নির্ভরতার বিষয় রয়েছে, যা দুই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।


প্রণয় ভার্মা বলেছেন, গত দুই মাসে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতায় কিছু ইতিবাচক উন্নয়ন হয়েছে। তিনি আরও জানান, "আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে এবং আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।"

এদিকে, ভারতে আগরতলার রাজধানী ত্রিপুরায় গতকাল (২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশের সহকারী হাইকমিশনে একটি হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সেখানে ভাঙচুর চালায়, ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে পোড়ায়। এই ঘটনার পর ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরিভিত্তিতে ঢাকায় তলব করা হয়।

তলবে সাড়া দিয়ে আজ (মঙ্গলবার) বিকাল ৪টার কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। পরে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় আধা ঘণ্টার বৈঠক করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ